মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
মুক্ত আকাশে উড়ছো তুমি
মিলিয়ে দুইটি ডানা,
হারিয়ে যাওয়া অচিন পাখি
করবো না যে মানা।
চিনলে না তুমি অচিন পাখি
মানলি না তো পোষ,
কোন কারনে উড়েই গেলে
কি ছিলো বল দোষ।
উড়তে উড়তে দুর আকাশে
হারিয়ে যে অজানা,
চলে গেলে বললে না কারণ
করলি নানা বাহানা।
জানি আর ফিরবে না তুমি
করব না আর মানা,
ডাকবো না আর পিছু ফিরে
রইলো শুভকামনা।


মন্তব্য