” মুকুল রাজ ”’
এত কেন অশ্রুবারি,এত দুঃখভরা অধিবাস!
সুখ কি পাব তবে?যদি একাকী করি পরবাস!
এত স্মৃতি এত আবেগ-আর্তি রাশি রাশি,
প্রিয়জনদের আছি তো কাছাকাছি!
তবু শূন্যতায় মনে নেই স্বস্তি ও শান্তি,
জানি নে!জীবনের কি ছিল ভ্রান্তি।
দিনযাপনের গ্লানি আর ক্লান্তিতে যে কতজন,
যাত্রার পথে আসে যখন শুভক্ষণ,
তবু শান্তি নাহি জোটে,এ কেমন জীবন!
প্রকৃতির ধারা বহমান,তবু তাঁর লীলা নাহি বুঝি,
গভীর স্বপ্ন বুনে কখনো নিজেরেই খুঁজি।
কখনো কখনো কত স্বপ্ন ঝরে পড়ে,
তবু ভিতরে ভিতরে খুঁজি নিজেরে!
দুঃসাহসে চলার কত যে জীবনে ঝুঁকি,
বিজয়ের পথে স্মৃতিরা বার বার দেয় উকি।
দুঃখ-সুখের অনুভুতি আজও হলো না জানা,
জানি না, শেষে পাই কি না সুখের ঠিকানা।
.


মন্তব্য