কলমে সৈয়দা রুবীনা
নারী তুই আরও শক্ত হ
বুঝবে না তোকে কেউ
নিজেই গড় নিজের অস্তিত্ব!
তুই আরো প্রবল হ
দিন শেষে রাতের তারাদের মতো
জ্বলে উঠবি নক্ষত্র !
কান্নাদের গড়ে তোল পাহাড় সম
নামিয়ে দে সব সাগরে
শক্ত আর অটুট হোক লক্ষ্য !
যে প্রেম তোকে কাঁদায়, ছুঁড়ে ফেল
ছুঁড়ে ফেল শৃঙ্খল
নিজে সুস্থ মানুষিকতার হ !
হয়ে যা বোবা, স্তব্ধ
না হয় মেলে দ্যাখ চোখ
হোস না অবরুদ্ধ !
পূণঃজন্মে তুই পাখি হ উড়ন্ত সৈনিক
চিতা ভস্ম থেকে পূণঃজীবিত আমার রূপে
অখণ্ডতার দণ্ড হ একদম শৈল্পিক।
জনমো কলমো সমো নমো নমো
স্বয়ং নহে নিঃস্বম
হও উত্তম উত্তম, নারীত্তোম জনমো ।


মন্তব্য