১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমি সাতকানিয়া–লোহাগাড়াবাসীর কাছে চিরঋণী- শাহজাহান চৌধুরী   চট্টগ্রামে ১৪ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী অবশেষে বাংলাদেশ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে  লালমনিরহাটের তিন আসনে বিএনপির জয় চট্টগ্রাম-১৬ : দাঁড়িপাল্লার জহিরুল ইসলাম বিজয়ী বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বিপুল ভোটে বিজয় নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম তানোরে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সামগ্রী ভোটার নিয়ে নয়, প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে ‘চিন্তা’জামায়াতের শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল ঘোষণা সম্পন্ন হবে: ইসি সানাউল্লাহ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুড়িগ্রাম >> দেশজুড়ে >> রংপুর >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নাগেশ্বরীতে মৎস্য সপ্তাহে ভিন্নধর্মী আয়োজন সাঁতার কেটে ‘হাঁস ধরা’ প্রতিযোগিতা, দর্শকদের উচ্ছ্বাস
  • নাগেশ্বরীতে মৎস্য সপ্তাহে ভিন্নধর্মী আয়োজন সাঁতার কেটে ‘হাঁস ধরা’ প্রতিযোগিতা, দর্শকদের উচ্ছ্বাস

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সংবাদদাতা,নাগেশ্বরী,কুড়িগ্রাম।।

    জাতীয় মৎস্য সপ্তাহ মানেই সচেতনতামূলক আলোচনা সভা, মাছ অবমুক্তকরণ কিংবা প্রদর্শনী- এমন চিত্রই পরিচিত। কিন্তু কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবারের আয়োজন ছিল একেবারেই ভিন্নধর্মী।উপজেলা পরিষদ পুকুরে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয় এক অভিনব প্রতিযোগিতা- সাঁতার কেটে হাঁস ধরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী খেলায় অংশ নেন স্থানীয় মৎস্যজীবীরা। প্রতিযোগিতা শুরুর পরই পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন অংশগ্রহণকারীরা। সাঁতার কেটে একে একে হাঁস ধরার চেষ্টা করতে থাকেন তাঁরা। কেউ সফল হন, কেউ বা ব্যর্থ। তবে পুরো আয়োজনেই ছিল উত্তেজনা আর হাস্যরস। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ।

    প্রতিযোগিতা ঘিরে পুকুরপাড়ে জড়ো হয় তিন শতাধিক দর্শক। করতালি আর উল্লাসে মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ। অনেকেই মোবাইলে ভিডিও করে রাখেন এই ব্যতিক্রমী খেলার দৃশ্য। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্য সপ্তাহকে ঘিরে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছি। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন সবাইকে আনন্দ দেওয়ার পাশাপাশি মাছ চাষে উৎসাহিত করবে।দর্শকরা জানান, হাঁস ধরা প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, এটি ছিল মৎস্য সপ্তাহের এক আনন্দঘন ভিন্ন স্বাদ।

    রবি/না-কু২১

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page