২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিষপানে এক নারীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ.ম.গফুর (উখিয়া)কক্সবাজার >>> নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পারিবারিক কলহে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।২ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানাগেছে,বিষপানে আত্মহত্যা করা সাবেকুন্নাহার সাকু (৫২) জনৈক মোহাম্মদ ইসলামের স্ত্রী। মুন্নী নামের (২৫) বছরের একটি কন্যা রয়েছে নিহতের। কন্যা মুন্নী জন্মের পর থেকে স্বামী ইসলামের সহিত আর যোগাযোগ ছিলনা সাবেকুন্নাহার সাকুর।এক কন্যা’কে নিয়ে দীর্ঘ আড়াই যুগের বেশী সময় কাটিয়ে দেন সাকু।একমাত্র কন্যা মুন্নীর সাথে বিয়ে বিয়ে হয় আপন ভাইপো,মৃত কবির আহমদের ছেলে রফিকের। বিয়ের কিছুদিন পর থেকেই মুন্নী এবং রফিকের সংসারে অশান্তি চলে আসছিল।এ নিয়ে বহু শালিশ-দরবার হয়েছে।কন্যা মুন্নীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন মা সাবেকুন্নাহার।গত ২ অক্টোবর জামাতা রফিকের সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে রাগে ক্ষোভে ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেকুন্নাহার।তড়িঘড়ি করে জামাতা রফিকের পক্ষীয় লোকজন লাশ দাফন কার্য সম্পাদনের চেষ্টা করেও বিষপানের ঘটনা চাউর হওয়ায় তা সম্ভব হয়নি।৩ অক্টোবর সকালে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করত: ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শিকদার জানান,তাদের ফুফু দীর্ঘদিন অসুস্থ্যতায় ভোগছিল,অসহ্য যন্ত্রণায় বেগুন ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করলে মৃত্যু হয়।পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য নিয়ে গেছে।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান,ঘুমধুমে এক নারী বিষপানে আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page