৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ আহত ৩,ঘর বাড়ি ভাঙচুর
  • নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ আহত ৩,ঘর বাড়ি ভাঙচুর

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নড়াইল প্রতিনিধি>>> নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে।এসময় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে।আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে উভয় পক্ষের ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা অভিযোগ উঠেছে।এঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (২৫মে) রাত সাড়ে ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে ডহরপাড়া এগারনলী,তালুকপাড়া ও লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এসব ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে লাহুড়িয়া ইউনিয়নে বিজয়ী প্রার্থী এ কে এম ফয়জুল হক ও পরাজিত প্রার্থী আঃ হান্নান রুনুর গ্রামের বাড়ি লাহুড়িয়ায় উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।এঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডহরপাড়ায় জয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থক তরিকুল মোল্যা কে কুপিয়ে আহত করে।এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লাহুড়িয়া বাজারে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর সমর্থকরা গিয়াসউদ্দিন মোল্যা (৫০) কে বেধড়ক পিটিয়ে আহত করে।আহত গিয়াসউদ্দিন মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।আহত তরিকুল মোল্যার তিন বছরের মেয়ে সুমায়া কে কুপিয়ে আহত করেছে জয়ী প্রার্থীর সমর্থকরাএঘটনার পরে রাতেই ডহরপাড়া গ্রামে রবিউল ইসলাম,শিহাব উদ্দীন,হিরু মিয়া.তরিকুল ইসলাম,টুকু মেম্মর,আবুল কালাম,ফায়েক হোসেন,এগারনলীর চাঁদ শেখ,রিয়াকত হোসেন,তালুকপাড়া শিহাব উদ্দীন, সাইফার,তরিকুর কাজী,দিদার কাজি, গোলাম মওলা পাখি,আরব আলী ও লাহুড়িয়া পশ্চিম পাড়ায়,মিজানুর রহমান,ইকতিয়ার শেখ,আলাউদ্দীন শেখ,কামাল শেখ।উল্লেখ্য গত ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়েছে।বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এ কে এম ফয়জুল হক রোম (আনারস প্রতিক)।তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন এস এম আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার প্রতিক)।এব্যাপারে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পরিদর্শক সেলিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

    সরদার রইচ উদ্দিন টিপু
    নড়াইল-০১৯২১-২৫০১২০
    ২৬-০৫-২৪

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page