২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নওগাঁর মহাদেবপুরে কৃষি উপকরণ পেল ৫শ`জন কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

কৃষক বাঁচাও দেশ বাঁচাও,কৃষক বাঁচলে দেশ বাঁচবে৷ দেশে কোন ফাঁকা জমি রাখা যাবে না৷ এই ধারাবাহিকতার প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার সকাল দশটায়(১৭ আগস্ট) ৫শ’ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।সদরের মাতাজি রোড রোকেয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। মহাদেবপুর উপজেলার পরিবেশক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেডের ইভিপি এন্ড রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসনাত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নর্থ জোনের জোনাল সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, বগুড়া রিজিওনাল এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার মোঃ সাফায়েত হোসেন, কোম্পানির টি এস ও বিদ্যুৎ, সমরেশ মুখার্জী, সনজিৎ মন্ডল, মাসুদ রানা, শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা ও অনুষ্ঠান শেষে উপজেলার ৫শ’ জন কৃষকের মাঝে ৫ হাজার ৪শ’ ৫০ টাকা মূল্যের ধান-বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page