কলমে :-নাজিম উদ্দীন
তাং:-০৮/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ।
*************************
দুষ্ট দুষ্ট মন তুমি
বাঁধ শক্ত করে,
এ জীবন যাক চলে
দুটি হাত ধরে।
অন্যজনে নষ্ট হলে
তুমি কেন হবে,
কেউ যদি গু খায়
তুমি কেন খাবে।
ঝামেলার সংসার
কে বলো চায়,
এলোমেলো চলাফেরা
ঝামেলা বাড়ায়।
সংসারে সুখ আসে
রমণীর গুনে,
গুণধর স্বামী যদি
থাকে এক সনে।
—————————-


মন্তব্য