২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তীব্র গরমেও কৃষকের ধান কাটার উৎসব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি>>> তীব্র তাপপ্রবাহে প্রকৃতি যেন পুড়ে যাচ্ছে।এ অবস্থায় শনিবার (২৭ এপ্রিল) থেকে আরও ৩-৪ দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।তবে এই গরমের মধ্যেও রাজশাহীর তানোরে বোরো ধান কেটে ঘরে তোলার উৎসবে মেতে উঠেছেন কৃষকরা।এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন শুরু হয়েছে।তাই মনের আনন্দে গরমে হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেও ধান কাটতে ক্ষেতে নেমেছে কৃষক ও শ্রমিক আর উপজাতি নারী-পুরুষ।সরজমিনে দেখা গেছে,তানোর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ।আর এই সোনালী ধানের উপর নির্ভর করে চলে তানোর উপজেলার কৃষক ও শ্রমিক পরিবার।ফলে এলাকার বাইরে থাকা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটে আসছে ধান কাটার জন্য।পাকা ধানের ঘ্রাণে মোহিত হচ্ছে তানোর উপজেলার কৃষকদের বাড়ির আঙিনা।উপজেলার কৃষি অফিসের তথ্যমতে,পুরো উপজেলার দুটি পৌরসভা আর সাতটি ইউনিয়নে ১২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়।এরমধ্যে ১২ হাজার ২৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে।এসব জমিতে প্রতি বিঘায় কেজির ওজনে ২১ মণ ধানের উৎপাদন ধরা হয়। সেই হিসেব মতে এতোসব জমিতে উৎপাদন ধরা হয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন ধান।অন্যবারের চেয়ে এবার বোরো ধানের ফলন ভালো হচ্ছে।তবে এবার শ্রমিকের তেমন সংকট নেই।আরও ১৫ দিন এরকম আবহাওয়া অনুক‚লে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার আশা প্রকাশ করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।কৃষক বিজয় বলেন,পুরো উপজেলার বেশিরভাগ জমিতে বোরো ধানে পাক ধরেছে।আবার কেউ কেউ ধান কাটা মাড়াই শুরু করেছে। এবারে বোরো ধানের ফলন ভাল হচ্ছে।আগামী দুই সপ্তা মেঘ-বৃষ্টি না হলেই আমরা বেশি খুশি।তাহলে আমরা জমির ধান কেটে ভাল ভাবে ঘরে তুলতে পারব।আমশো গ্রামের কৃষক সোহাগ আলী বলেন,আমাদের প্রায় ২০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি।এরমধ্যে ১৫ বিঘা জমির ধান কাটা শুরু হয়েছে।এরমধ্যে ২ বিঘা জমির ধান মাড়াই করে ৬৫ মণ পাওয়া গেছে।উৎপাদন খরচের দ্বিগুন লাভ হয়েছে।আর আলুর জমিতে রোপিত ধান কাটতে কিছু দিন সময় লাগবে। এঅবস্থায় আর মাত্র দুই সপ্তা আবহাওয়া ভালো থাকে ধানের বাম্পার ফলন হওয়ার আশা করেন সোহাগ।এ ব্যাপারে তানোর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ বলেন, উপজেলার সব জায়গায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। তবে, এবারে ধান কাটা শ্রমিকর সংকট নেই।বৈরি আবহাওয়া থাকলেও কৃষক-শ্রমিকের কাছে প্রভাব নেই।এজন্য এ বছরও ফলন বেশি হওয়ার আশা করছেন তিনি।তাছাড়া কৃষকরা যাতে ভালোভাবে তাদের ধান ঘরে তুলতে পারে,সেজন্য আমাদের অফিস থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।আর এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর
রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার
রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

You cannot copy content of this page