১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

তারেক রহমান ও জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃমোমিনুল ইসলাম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট-২০২৩) বিকেল ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাসাস অধ্যাপক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ। মানববন্ধন থেকে অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেয়া সাজা প্রত্যাহারের দাবী জানানো হয়।মানববন্ধনে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, জেলা জাসাসের সদস্য সিচব মোঃ হুমায়ূন কবির আনাফ, যুগ্ম আহবায়ক আজিম মল্লিক টিটন, এম এইচ ফয়সাল, সদস্য মোঃ রাজিউর রহমান রাজাসহ জেলা জাসাসের অন্যান্য সদস্য, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।এদিকে মানববন্ধন শেষে সদ্য কারামুক্ত দিনাজপুর সদর উপজেলা কুষকদলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সবুজ, সদস্য মোঃ আজমির হোসেন লাবু, মোঃ লাবু ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কেয়ার টেকার শরিফুল ইসলামকে কৃষকদলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page