৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

তানোরে আলু রোপনে ব্যস্ত কৃষক, বেড়েছে খরচ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে আলু রোপনে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কৃষান-কৃষানীরা। তবে, গত বছরের চেয়ে এবছরের ৮হাজার টাকা থেকে ১০হাজার টাকা খরচ বেশি হচ্ছে। তারপরও রাতে চলছে ট্রাক্টর দিয়ে জমি চাষ আর দিনে জমির মাঠ জুড়ে চলছে আলু রোপনের ধুম।কে কার আগে জমিতে আলু রোপন করবেন এমন প্রতিযোগীতা নিয়ে বিপুল উৎসাহ’র মধ্য দিয়ে মাঠে মাঠে প্রচুর ব্যস্থ সময় পার করছেন চাষীরা। গত বছর আলুর ফলন অন্য বছরের চেয়ে একটু কম হলেও প্রায় তিন গুন বেশী দাম পাওয়ায় খুশি চাষীরা। ফলে, এবছর জমির দাম বেড়েছে একই সাথে বেড়েছে খরচ। খরচ বাড়লেও কৃষকদের মুখে খুশির ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার জমির মাঠ গুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে, রোপা আমন ধান কাটার সাথে সাথে রাতে চলছে ট্রাক্টর দিয়ে জমি চাষ আর দিনে শ্রমিকদের মধ্যে আলু রোপনের ধুম। কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর ১৩ হাজার হেক্টর জমিতে আলু রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও জানিয়েছেন কৃষি বিভাগ। গত বছর প্রতি বিঘায় খরচ হয়েছিল ৪০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা। এবছর ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হবে।কৃষকরা বলছেন, গত বছর যে জমি ছিলো ১২ থেকে ১৬ হাজার টাকা এবছর সেই জমি ১৭ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা লাগছে বর্গা নিতে। অপর দিকে শ্রমিকের মুল্য বেড়েছে প্রতি বিঘায় ১ হাজার টাকা। একই সাথে সার ও কিটনাশকের নামও বেড়েছে। এক বিঘা জমি আলু চাষে নিজস্ব জমিতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা থেকে ৩৫হাজার টাকা। অপর দিকে বর্গা নেয়া জমিতে খচর হবে ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা। উপজেলার ধানতৈড় গ্রামের আদর্শ আলু চাষী আশরাফুল আলম রহমান বলেন, এবছর ১শ’ ৫০ বিঘাতে আলু রোপন শুরু করেছেন। অন্য বছরের চেয়ে এবছর জমির মুল্য বেড়েছে ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা বেশী। একই সাথে শ্রমিকের মুল্য বাড়ার সাথে সাথে সব কিছুরই দাম বেড়েছে। ফলে অন্য বছরের চেয়ে এবছর আলু চাষে ৮হাজার টাকা থেকে ১০ হাজার টাকা খরচ বেশি হবে।এব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবছর তানোর ৭ইউপি ও দুটি পৌরসভা এলাকায় সোয়া ১৩ হাজার হেক্টর জমিতে আলু রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবছর অন্য বছরের চেয়ে খরচ একটু বেশীই হবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।

You cannot copy content of this page