২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

তানোরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংকের গাছ বানিজ্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংক গাছ বানিজ্য করছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।গ্রাহককে ঋন দিয়ে সেখান থেকে ১০০ টাকা  কর্তন করে গাছ কিনতে বাধ্য করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে গাছ বানিজ্যের ঘটনাটি।গ্রামীণ ব্যাংক কর্মকর্তার এমন কান্ডে গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।এতে করে অসহায় গরীব দুঃখী গ্রাহকরা চরম বিব্রত প্রকাশ করেন।তানোর পৌর সদর এলাকার এক গ্রাহক জানান,গাছ না কিনলে ঋন দিবে না,আমি ঋন নিচ্ছি প্রয়োজনের তাগিদে।আর তারা সুযোগ বুঝে গাছ বিক্রি শুরু করেছেন।গাছ কিনতেই হবে।এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামীণ ব্যাংক তানোর শাখায় গিয়ে দেখা যায়,বাহিরে গাছ নিয়ে দাড়িয়ে আছেন কয়েকজন গ্রাহক।আরেকজন গাছ নিবেনা এজন্য ভ্যানে বসে আছেন। তিনি জানান,গাছ নেয়া হশনি এজন্য আমাকে এখনো ঋণ দেয়নি।ঋণ নিলে গাছ কিনতেই হবে।যে সব গাছ গ্রামীণ ব্যাংক বিক্রি করছে সেগুলো কোন জাতের না।অল্প দামে কিনে এনে ৫০ টাকা পিচ বিক্রি করছেন।৫০ টাকা সঞ্চয়ের বকেয়া থাকলে ঋণ দেয়না,তাহলে গাছ কেন কিনতে হবে।ব্যাংকের ভিতরে গিয়ে দেখা যায়,ম্যানেজার রেজাউল করিম ঘরের পশ্চিম দিকে বসে আছেন।সেখান থেকে যার নামে ঋন লিখছেন তাকে গাছ কিনার জন্য সাদা কাগজে লিখে দিচ্ছেন। ওই কাগজ দেখিয়ে যারা গাছ কিনছেন তাদেরকে আগে ঋন দেয়া হচ্ছে।আর যারা নিতে চাচ্ছে না তাদেরকে ঋন দিচ্ছেনা। দুজন মাঠ কর্মী ১০০ টাকা করে নিয়ে একটি আম ও একটি মেহগনি গাছ দিচ্ছেন।গ্রামীণ ব্যাংক তানোর শাখার ম্যানেজার রেজাউল করিম জানান,জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দেশে ব্যাপক তাপমাত্রা শুরু হয়েছে।এজন্য বন ও পরিবেশ মন্ত্রী বৃক্ষ রোপনের শুভ উদ্ধোধন করে গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন।সে মোতাবেক গ্রাহকদের মাঝে গাছ বিক্রি করা হচ্ছে।গাছ না কিনলে কোনভাবেই ঋন দিচ্ছেনা জানতে চাইলে তিনি জানান,বাধ্য করা হচ্ছেনা।গাছ না কিনলে ঋনও দিচ্ছেনা কেন প্রশ্ন করা হলে উত্তরে অভিযোগ অস্বীকার করেন তিনি।এরিয়া ম্যানেজার শুভংকার বলেন,আমরা গাছ রোপনের জন্য গ্রাহকদের পরামর্শ দিতে বলেছি,গাছ বিক্রির কথা বলা নাই।খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page