১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির
আন্তর্জাতিক:
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
     
             

ঠাকুরগাঁওয়ে ২ জনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ১, ২ ও ৩ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১জনের স্থগিত ঘোষণা করা হয়েছে।(২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের এ ঘোষণা দেয়া হয়।রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৩টি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। মনোনয়ন বাতিল হয়েছে ১জনের।এই আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাহমিলা আখতার মোল্লার।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম।ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। স্থগিত রাখা হয়েছে ১জনের মনোনয়নপত্র। তিনি হলে তৃণমূল বিএনপি প্রার্থী মোজাফফর হোসেন।এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন , স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার, জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল।

অন্যদিকে, ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন। বাতিল ঘোষণা করা হয়েছে ১জনের মনোনয়নপত্র। তিনি হলে স্বতন্ত্র প্রার্থী আশা মনি।এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মো: ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ: পীরগাছা থানার চার পুলিশ সদস্য প্রত্যাহার
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page