২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে ১৩ বন্ধুর একযোগে জন্মদিন পালন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে এসএসসি ‘৮৯ ব্যাচের ১৩ জন বন্ধুর একযোগে জন্মদিন পালন করা হয়। শনিবার সন্ধায় পৌর শহরের ‘লারোজা ফুড’ রেস্টুরেন্টে এ আয়োজন করে ঠাকুরগাঁও এসএসসি ‘৮৯ ব্যাচ।ব্যাচে সূত্রে জানা যায়, তারা ঠাকুরগাঁও জেলার এসএসসি ১৯৮৯ সালের ব্যাচ। বেশ কিছুদিন ধরে নিয়মিত বন্ধুদের জন্মদিন পালন করা হয়। অনেকে পেশাগতসহ বিভিন্ন কারনে নিয়মিত হতে পারেন না। তাই প্রতিমাসে একবার ‘জন্মদিন উৎসব’ হিসেবে পালন করা হচ্ছে। এতে এসএসসি‘র প্রায় তিনযুগ পরও ৬০/৭০ জন বন্ধু একত্রিত হয়। এবার ঢাকা-রংপুর-নীলফামারী- দিনাজপুর পঞ্চগড়ে থাকাসহ ৭৫ জন বন্ধু যোগ দিয়েছে।এবার কবি গোলাম সারোয়ার সম্রাট, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ রানা, ব্যবসায়ী মজিদুল ইসলাম, চাকুরিজীবী মামুন ইসলাম,আবু সাইদ,মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব রাজ, অধ্যক্ষ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক মানিক হোসেন সরকার,প্রীতি মসফুল,উজ্জল সরকার, শিক্ষক জীবন ঘোষ, টিআই ফিরোজ কবির উজ্ঝল এর জন্মদিন পালন করা হয়েছে।ঢাকা থেকে আসা টিআই সাগর আনাম জানান তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ে। বন্ধুদের নিয়মিত মাসিক আয়োজন গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করেন। এবার তিনি চলে এসেছেন। অতীতের অনেক স্মৃতি রোমন্থন করতে পেরে দারুন মুহূর্ত কাটালেন। দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের একসাথে পেয়ে খুবই ভালো লেগেছে তাঁর।ঠাকুরগাঁও সদর উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা রেবা খাতুন জানান এরআগে তাঁর জন্মদিন কখনো ঘটাকরে পালন করা হয়নি। এবারই প্রথম বন্ধুরা আয়োজন করেছে। তিনি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান।নীলফামারী থেকে আসা ট্রাফিক ইনিসপেক্টর ফিরোজ কবির উজ্জল জানান বাবার চাকুরীসূত্রে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। শৈসবের বন্ধুদের সাথে দেখা করা অনেক সৌভাগ্যের। তাছাড়া তাঁর কথা মনে রেখে জন্মদিন পালন করছে বন্ধুরা। তিনি খুবই আনন্দিত। বন্ধুদের নিখুঁত ভবালোবাসা তাঁর মনে থাকবে দীর্ঘদিন।পঞ্চগড় থেকে আসা পরিবার পরিকল্পনা ডিডি সানাউল্লাহ নূরি হিমেল জানান, তাঁর বাড়ি ঠাকুরগাঁও না হলেও ভার্চ্যুয়ালি ব্যাচের বন্ধুদের অনুষ্ঠানগুলি ফলো করেন। খুব ভালোলাগে তাই লোভ সামলাতে না পেরে চলে এসেছেন। অনেক মজা করেছেন। এখানকার বন্ধুদের আন্তরিকতার সুনাম সারাদেশে রয়েছে বলে জানান।এসময় বন্ধুদেরকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও একটি করে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।পরে নেচে-গেয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মদিন উৎসব শেষ হয়।শেষে ঠাকুরগাঁওয়ের বন্ধুদের অবকাশের জন্য একটি ‘অবকাশ যাপন কেন্দ্র’ প্রতিষ্ঠারলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page