২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সুগার মিলের কর্মচারী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি>>> ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মাহবুবা বেগম (৪৫) ও মনসুর রহমান (৫০) নামের সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছে।রোববার বিকেল ৪ টার সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে তথ্য পাওয়া যায়।প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়,রোববার বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম।শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গী গামী একটি ট্রাক তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়েন।এসময় মাহবুবার মুখ থেকে রক্তপাত হলে আশেপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষনা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়।ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি।এব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page