২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে রিক্সা,ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইকে লাইসেন্স ফি তিন গুণ বৃদ্ধির প্রতিবাদে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার শ্রমিকদের চারটি সংগঠন।সোমবার সকালে জাতীয় রিক্সভ্যান শ্রমিক লীগ, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, রিক্সাভ্যান মালিক সমিতি এবং শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এই সমাবেশের আয়োজন করে।বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। শহরে যাত্রী পরিবহনে ভাড়াও বাড়েনি। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে তিন গুণ। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত সাড়ে ৬শ টাকার স্থলে ফি বাড়িয়ে বাড়িয়ে বাৎসরিক দুই হাজার টাকা করেছে।পৌরসভা কর্তৃক বর্ধিত ফি বাতিল করা না হলে আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারীদেন বক্তারা।এ সময় বক্তব্য দেন- জাতীয় রিক্সভ্যান শ্রমিক লীগের সভাপতি আলম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, রিক্সাভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মাহাবুব আলম রুবেল প্রমুখ।এ ব্যাপারে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন, আগে প্রতিদিনের ইজিবাইক প্রতি ১০টাকা হারে যে টোল আদায় করা হতো তা বন্ধ করে গাড়ি প্রতি বছরে লাইসেন্স ফি বাবাদ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page