আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে রুহিয়ায় অনুষ্ঠিত হলো আজিমুশ্বান ইসলামী জলসা রুহিয়ায় বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা।গত (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রুহিয়া মধুপুর কালিতলা বাজার সংলগ্ন এলাকায় এ জলসার আয়োজন করা হয়।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জলসাস্থলে উপস্থিত হন। বৃষ্টির কারণে অনেক মুসল্লিকে ছাতা নিয়ে ওয়াজের প্যান্ডেলে দাঁড়িয়ে বয়ান ও ওয়াজ শুনতে দেখা যায়। বৃষ্টি চললেও মুসল্লিদের উপস্থিতিতে জলসাস্থলে কোনো ভাটা পড়েনি।
জলসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মুফতি মাওলানা মঞ্জুর মোর্শেদ রাকিব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন মৌলভী ইসলাম উদ্দিন, বিশ্ব জাকের মঞ্জিল।জলসায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ইসমাইল হোসেন, উপদেষ্টা, কর্মী গ্রুপ, রুহিয়া উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই বাবু, কর্মী প্রধান, ঠাকুরগাঁও জেলা।আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে জলসার কার্যক্রম সম্পন্ন হয়েছে। জলসায় আগত মুসল্লিদের জন্য তবারক আয়োজন করা হয়।বৃষ্টির মধ্যেও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো জলসাস্থলে সৃষ্টি হয় ধর্মীয় আবহ। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে জলসার সমাপ্তি হয়। মোনাজাত শেষে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


মন্তব্য