২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার
  • টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-১
  • টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-১

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কেফায়াত উল্লাহ নিজস্ব প্রতিবেদক টেকনাফ>>> কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়া অভিযান চালিয়ে ০১টি এলজি ও ০৩ রাউন্ড কার্তুজসহ মোঃ শফিক নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাবের সদস্যরা ৷সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়৷গ্রেফতারকৃত-মোঃ শফিক (৩২)কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের -মৌলভীবাজার মরিচ্যাঘোনা,১নং ওয়ার্ড এলাকার-মৃত আব্দুল গফুরের পুত্র বলে জানা যায়।কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে আজ সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন৷তিনি জানান গোপন সূত্রে জানতে পারে র‍্যাব জানতে পারে যে,কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা হতে দেশীয় তৈরী ০১টি এলজি,০২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মোঃ শফিক টেকনাফের মৌলভীবাজারস্থ কম্বনিয়াপাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী।এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page