কেফায়াত উল্লাহ নিজস্ব প্রতিবেদক টেকনাফ>>> কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়া অভিযান চালিয়ে ০১টি এলজি ও ০৩ রাউন্ড কার্তুজসহ মোঃ শফিক নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা ৷সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়৷গ্রেফতারকৃত-মোঃ শফিক (৩২)কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের -মৌলভীবাজার মরিচ্যাঘোনা,১নং ওয়ার্ড এলাকার-মৃত আব্দুল গফুরের পুত্র বলে জানা যায়।কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে আজ সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন৷তিনি জানান গোপন সূত্রে জানতে পারে র্যাব জানতে পারে যে,কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা হতে দেশীয় তৈরী ০১টি এলজি,০২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মোঃ শফিক টেকনাফের মৌলভীবাজারস্থ কম্বনিয়াপাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী।এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

