২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে নেশাদ্রব্য Elcodyl সিরাপ সহ একজনকে আটক করেছে পুলিশ।
  • জৈন্তাপুরে নেশাদ্রব্য Elcodyl সিরাপ সহ একজনকে আটক করেছে পুলিশ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

    সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ Elcodyl সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় আটক আসামির নিকট হতে ১৫০ মিলি সিরাপের ১৬টি বোতল উদ্ধার করা হয়।পুলিশের বরাত দিয়ে, ১০ ই আগষ্ট (বৃহস্পতিবার) রাত ১২:১৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট তামাবিল মহাসড়কের পাশে চাঙ্গিল বাজারে ব্রীজের পূর্ব পাশে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন কার্যালয়ের বারান্দায় ১৬ বোতল সিরাপ সহ মো আলি হোসেন (৩০) নামক যুবককে আটক করা হয়। আটককৃত আলি হোসেন উপজেলার কদমখাল গ্রামের মৃত হারুণ মিয়া ও আছিয়া বেগমের পুত্র।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক ১৬বোতল নেশা জাতীয় সিরাপ সহ আলী হোসেনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে নেশা জাতীয় সিরাপ সহ তাকে আটক করে।আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা সহ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালিত করতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page