৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৩ পালিত
  • জৈন্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৩ পালিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

    জৈন্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় নিরাপদ সড়ক দিবস -২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ” আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক দিবসে সরকার কর্তৃক গৃহীত আইন মেনে চলার প্রতি তাগিদ দেন। প্রতি বছর সড়ক মহাসড়কে আইন অমান্য, বেপোরয়া গতি, জনসচেতনতার অভাবে হাজার হাজার দূর্ঘটনা ঘটে। যার ফলে অকালে ঝরে যাচ্ছে অনেক তাঁজা প্রাণ। আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলার বড় একটি অংশ সিলেট তামাবিল মহাসড়ক সহ অন্যান্য সড়কে যাত্রী সাধারণ ও চালক পরিবহন শ্রমিক, মালিকদের নিরাপদ সড়ক আইন মেনে, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং যাত্রী সাধারণের বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের সড়কের নির্দেশিকা মেনে সর্তকতা অবলম্বনের আহবান জানানো হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন, বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব আব্দুস শুক্কুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রম পেশাজীবি সংগঠনের কর্মীবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page