২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> দেশজুড়ে >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
  • জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট

    আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ই ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত র‍্যালীটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।পরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ।

    এ সময় আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে।আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এবং দেশের ক্রমবর্ধমান উন্নতির প্রধান বাঁধা হচ্ছে দূর্ণীতি। যেখানে পদে পদে দূর্ণীতির শিকড় গজাবে সেখানে কোন রাষ্ট্র জাতি কখনোও এগিয়ে যেতে পারবে না।এখন সময় দূর্ণীতির মূল শিকড় ধ্বংস করা। সেই সাথে রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে শুরু করে নতুন প্রজন্মের নিকট দূর্ণীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে একযোগে সবাইকে কাজ করার আহবান জানানো হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ আলি,অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট হারুনর রশিদ, সার্জেন্ট শফিকুল ইসলাম ,ব্যবসায়ী আবদুল মান্নান মনাই, মোহাম্মদ কুতুব উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবি ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page