৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জালিয়াতির অভিযোগে নায়িকা মাহির মনোনয়নপত্র বাতিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তা বাতিল করা হয়।রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এর মধ্যে তিনজনের সঠিক তথ্য পাওয়া যায়

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এর মধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পাওয়া যায়।রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘তার সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে এক সমর্থনকারী তানোর-গোদাগাড়ী এলাকার ভোটার নয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ভোটার। এ ছাড়া আরও দুজন সমর্থনকারীকে তাদের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। ফলে মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।’

জালিয়াতির অভিযোগে নায়িকা মাহির মনোনয়নপত্র বাতিল যুদ্ধ ঘোষণা হবে কাল, কার উদ্দেশে বললেন মাহি
এ বিষয়ে চিত্রনায়িকা মাহি কালবেলাকে জানান, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। মনোনয়নপত্র ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। আপিলের পরে কী হয় সেটা পরে জানাতে পারবেন এই নায়িকা।উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page