১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জাতীয়করনের দাবীসহ নানান কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

শিক্ষক-কর্মচারী সমাবেশ, ত্রি-বার্ষিক সম্মেলন ও মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।সম্মেলনে শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার আহব্বায়ক মো: পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: মুহাম্মদ সাদেক কুরাইশী, সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামানিক, সাংগঠনিক সসম্পাদক ইকবাল হোসেন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী, দিনাজপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক মুকুল, ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শাহাজাহান ই হাবিবসহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রেখেছে। সরকারের ব্যাপক উন্নয়ন প্রশংসেনীয় যার বলার কোন ভাষা নেই। শিক্ষা খাতে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ভাবেন এবং এই খাতকে আরো উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা শিক্ষকরা সব সময় বঞ্চিত হয়ে আসছি। শিক্ষকদের বাসা ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো খুবই নগন্য। সরকারকে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করন, পেনশনের আওতায় আনা ও বেতন ভাতা বৃদ্ধির দাবী জানান শিক্ষক নেতারা।অধিবেশন শেষে অতিথি এবং সকলের সমন্বয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন ভাউলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবারুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন অন্যদিকে সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।নতুন সভাপতি ও সম্পাদক সংগঠনটির সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page