১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জয়িতা পুরস্কারে ভূষিত হলেন শিবচরের উম্মে সায়মা বেলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার স্টাফ রিপোর্টার >>> মাদারীপুরে কয়েকটি ক্যাটেগরিতে জয়ীতা সম্মাননা পুরস্কারপেলো দক্ষ্য নারীরা।যাঁদের একজন প্রভাষক উম্মে সায়মা বেলী।শুধু ব্যক্তি বা পরিবার নয়, স্বামী সন্তান ও পরিবার জয় করে যিনি জয় করে নিয়েছেন সমাজ,তিনিই জয়িতা। ‘একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা’। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। এ বছর বেগম রোকেয় দিবসে মাদারীপুর জেলায় জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন শিবচরের মেয়ে উম্মে সায়মা (বেলী)। একজন নারী হয়েও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এই স্বীকৃতি দেয়।গত ৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উম্মে সায়মা (বেলী) সহ মোট পাঁচজন জয়িতার হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাজাহান খান এমপি।আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে। কিন্তু এই কথাটি এখন আর ধোপে টিকেনা, কারণ নারীরা এখন আর শুধু রান্না-বান্না আর সংসার ধর্ম পালনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। আটপৌড়ে জীবনের গন্ডি ডিঙ্গিয়ে নিজেদের দক্ষতা, যোগ্যতা এবং অধ্যাবসায়ের মাধ্যমে নারীরা পৌঁছে গেছেন সর্বোচ্চ শেখরে।উম্মে সায়মা (বেলী) তেমনি একজন জয়িতার নাম। যিনি নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয়ের মাধ্যমে তৃণমূল থেকে গুটি গুটি পায়ে সমাজের প্রায় সকল ক্ষেত্রে নিজের জন্য অনন্য সব জায়গা তৈরি করে নিয়েছেন। সমাজের প্রায় সকল ক্ষেত্রে তার অনবদ্য বিচরণ, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি কেড়ে নিয়েছে সহস্র মানুষের প্রাণ। তার লাখো ভক্ত তাই এই জয়িতার স্বীকৃতিতে কেবল আনন্দে উদ্বেলই নন, তাকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে চলেছেন দেশ – বিদেশ থেকে প্রতিনিয়ত।দেশ বিদেশের অসংখ্য ফেসবুকের ওয়ালে ওয়ালে তাকে এবার অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।২০২০ সালে মহামারী করোনায় মানুষ যখন নিজেদের অসহায় ভাবতে শুরু করেন, তখনই সেখানে ছুটে যান বেলী। অসহায় মানুষকে যতটুকু পারেন সহায়তা করেন, তাকে মানসিকভাবে উজ্জীবীত করে আবার দাঁড়াবার প্রেরণা যোগান। ঈদের সময় গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী, শীতার্ত মানুষ প্রতি বছর যার হাত থেকে উষ্ণ বস্ত্রের যোগান পায়,অন্যদিকে প্রবাসীদের সুখে দুখেও,বিভিন্ন সমস্যায় পাশে থাকেন তিনি,এমন এক নারীর নাম বেলী।মানবাধিকার সংগঠন, তরুণদের সামাজিক সংগঠন, নারীদের ব্যবসায়িক এবং স্বাবলম্বী হওয়ার উদ্যোগ, কিংবা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী সঙ্কট দূর করতে তিনি যথা সাদ্য চেষ্টা চালিয়ে জান নিরলস ভাবে।বেলী ১৯৭৮ সালে খুলনা শহরে জন্মগ্রহণ করেন।বাবার চাকুরী সুবাধে তাদের পরিবার তখন খুলনাতে থাকতেন।তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াতলা গ্রাম।শিবচরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম বসির উদ্দিন আহমেদ (বসির মাষ্টার) ও সাজেদা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি মেঝ।তার সহদর ছোট ভাই সাববির আহমেদ ইতালির মিলানোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কনসাল হিসেবে কর্মরত আছেন।স্বামী ইতালি প্রবাসী সৈয়দ গোলাম ফারুক কাওছার।তিনি ২০০৫ সালে ইডেন মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগ থেকে এমএসএস পাশ করেন।বর্তমানে তিনি শিবচরের রিজিয়া বেগম মহিলা কলেজ প্রভাষক হিসেবে কর্মরত আছেন।এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি মাদারীপুর জেলার শিবচর শাখার পরিচালক,শিবচর ডায়বেটিস সমিতির আজিবন সদস্য ও বাংলাদেশ ম‌হিলা আওয়ামী লীগ শিবচর পৌর শাখার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি এক কন্যার জননী।প্রবাসী পরিবারের সদস্য বেলীর এই সাফল্যের খবরে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী অধিকার সংস্থার মুখপাত্র এবং মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page