৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • ক্রিকেট >> খেলাধুলা >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ
  • জমকালো আয়োজনে শেষ হল জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট
  • জমকালো আয়োজনে শেষ হল জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আজ জেলা প্রশাসন চট্টগ্রাম এর আয়োজনে এবং চট্টগ্রাম রাইফেল ক্লাবের সহযোগিতায় আয়োজিত “জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” এর ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চারটি ইভেন্টে মোট ২১২ টি দল এতে অংশগ্রহণ করেছিল। অনুর্ধ্ব ১৮ (বালক) এ তৃতীয় স্থান অধিকার করেছে মো: রাহাত নুর এবং মো: নয়ন, দ্বিতীয় হয়েছে আফিফ এবং আইমান, প্রথম স্থান অধিকার করেছে গালিব ও জাবেদ। ১৮ থেকে ৪৫ পুরুষ ক্যাটাগরিতে তৃতীয় স্থান সৈয়দ মো: সাজ্জাদ এবং রিয়াজ মোহাম্মদ, দ্বিতীয় স্থান আসাদুজ্জামান আসাদ ও মো: ইমরান আরাফাত, প্রথম স্থান অধিকার করেছে সোলাইমান আকিব ও মাহামুদুল হাছান শামীম। ৪৫ উর্ধ্ব (প্রবীণ) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে মাহামুদুল আলম ও টিটু বড়ুয়া, দ্বিতীয় স্থান আবু সোহেল মাহমুদ ও নুরুল আলম, প্রথম স্থান অধিকার করেছে মো: নুরুল হক ও শাহ নাশাদ। বালিকা/নারী ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে রিহমা ফেরদৌস ও জারিফা নাওয়ার, দ্বিতীয় স্থান জুবাইদা আলি ও ফারিহা ফাইরুজ, প্রথম স্থান অধিকার করেছে তৃষি চৌধুরী ও আইনান। সকল ইভেন্টের তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার টাকা এবং প্রথম স্থান অধিকারী ৫০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছে। পুরো ইভেন্টে সার্বিক সহযোগিতা করেছে শামীম প্রোপার্টিস লি, নুর মোটরস এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আ জ ম নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মামুনুর রহমান, রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ব্যাডমিন্টন খেলার প্রসারের জন্য সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ আয়োজনকে প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করার অঙ্গীকার করেন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page