১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চাটখিলে ১৪৩৩ সনের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>>  নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অসাম্প্রদায়িক চেতনায় উৎসবটি বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়।সভায় উৎসবের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মূল কমিটি ছাড়াও পৃথক পৃথক উপ-কমিটি গঠন করে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা করা হবে।চাটখিল উপজেলা নির্বাহী অফিসার পদাধিকারবলে মেলা উদযাপন মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন এবং সকাল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।উৎসবে চাটখিলের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য পোশাকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।নিরাপত্তা ও জনসেবা নিশ্চিত করতে চাটখিল থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার লোকজ সংস্কৃতি তুলে ধরে মূল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরিশেষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে যোগ দিয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।এছাড়াও জরুরি চিকিৎসাসেবার জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page