২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাঞ্চল্যকর মুরাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি>>>

ঠাকুরগাঁও সদর উপজেলার মুহাম্মদ পুর ইউনিয়নের মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেন (১১) হত্যার বিচার প্রধান আসামীর জামিন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।১৬ (জুলাই) মুরাদের পরিবার আত্মীয়স্বজন ও মোহাম্মদপুর এলাকাবাসীর পক্ষ থেকে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে অংশগ্রহণ কৃত মানুষের ভিড়ে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জান চলাচলে ব্যহত হয়,অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার এসে মুরাদের পিতা-মাতা ও বিক্ষুব্ধ এলাকাবাসীকে বলেন, মামলায় আসামীদের ইতিমধ্যেই সনাক্তে কাজ চলছে। বিক্ষুব্ধ জনতারা রাস্তা থেকে তবুও সরছিল না।এরই এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ জান চলাচল স্বাভাবিক করতে গিয়ে এ ঘটনা ঘটে। মানববন্ধন চলাকালে মুরাদের মা মুক্তা বেগম বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো: মাসুদ রানা (২১) কে পুলিশ গ্রেফতার করেন। আদালতে হাজির করে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে মুরাদ হত্যার সাথে সে জড়িত ছিল বলে গুরুত্বপুর্ন তথ্য দিলেও তাকে কিছুদিন পরেই জামিন দেওয়া হয়। মাসুদের জামিনের পর থেকেই সে ও তার পরিবারের লোকজন আমাদের হত্যা ও আমার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারনে মুরাদের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, সেই সাথে মাসুদের জামিন বাতিল করে পুনরায় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।মানব বন্ধন শেষে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page