৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> দেশজুড়ে >> বাঁশখালী >> রাজনীতি >> শিক্ষা >> সোস্যাল মিডিয়া
  • চাঁদপুরে তরুণদের মহৎ উদ্যোগে রাস্তামেরামত: সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন
  • চাঁদপুরে তরুণদের মহৎ উদ্যোগে রাস্তামেরামত: সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
    •  ইমরান আহমদ :

    চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুরের ০৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাঙা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন এলাকার একদল সমাজপ্রেমী তরুণ। পশ্চিম নাটমুড়া যুব কল্যাণ সংস্হার উদ্যোগে উক্ত সংস্থার অন্যতম উদ্যোক্তা চাঁদপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জনাব আহসান উল্লাহ এর নেতৃত্বে এবং ০৫ নং ওয়ার্ডের একমাত্র আইকন, বারবার নির্বাচিত মেম্বার মনির উদ্দিন ময়ূরের অনুপ্রেরণায় রাতভর কাজ করে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন তারা। জানা গেছে, সোমবার গভীর রাতে, রাত ৩টা পর্যন্ত একটানা শ্রম দিয়ে তারা সংস্কারকাজ চালিয়ে যান। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাতভর থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন  ০৫নং ওয়ার্ডের  জনপ্রিয় মেম্বার মনির উদ্দিন ময়ূর নিজেই। রাস্তাটি মেরামতের কাজে পাশাপাশি যারা ছিলেন  উদীয়মান সমাজকর্মী রিপন, শাহাবুদ্দিন, মারুফ, হাফেজ এমরান উল্লাহ, শাহেদ,মিজান,তৌহিদুল ইসলাম,শফিকুল ইসলাম আবির,মোঃফরহাদ সহ আরো অনেকে।নিজের শ্রম ও সময় ব্যয় করে এরা সবাই মিলে সমাজের সাধারণ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। এই ঐক্যবদ্ধ প্রয়াসে এলাকার মানুষের মাঝে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি তরুণ সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও বেড়েছে অনেকগুণ। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তরুণদের এই স্বেচ্ছাশ্রম ও মনির উদ্দিন ময়ূরের উপস্থিতি তরুনদের কাজের একাগ্রতা কে আরো বেশি শক্তিশালী করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। তরুণদের এমন সামাজিক ও একতার বন্ধন সমাজকে আরো বেশি একধাপ এগিয়ে রাখে।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page