মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নারীর নাম সালমা আক্তার (৩৮)। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











মন্তব্য