২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে কাল থেকেই ভূমিসেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম এম এ আজিশা স্টুডিয়াম জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হবে ভূমি সপ্তাহ ২০২৪,তারই ধারাবাহিকতায় সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারা বাংলাদেশে ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হবে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলাসহ বিভাগের ১১টি জেলার ১০৩টি উপজেলা ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ–২০২৪ উদযাপিত হবে।ভূমি সেবা সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে–স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও সদর সার্কেলের সাথে সমন্বয়পূর্বক ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এছাড়াও আগামী ১২ জুন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে ভূমিসেবা সপ্তাহ সংক্রান্ত জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তবে ভূমিসেবা সপ্তাহে ১০টি স্টলের মাধ্যমে আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান করা হবে। ১০টি স্টলের মধ্যে ৬টি স্টলে মহানগরের ৬টি সার্কেল ভূমি অফিসের ভূমি বিষয়ক যাবতীয় সেবা প্রদান, ১টি স্টলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে সেবা প্রদান,১টি স্টলের মাধ্যমে রেকর্ড রুমের খতিয়ান সরবরাহ সংক্রান্ত সেবা প্রদান করা হবে, ১টি স্টলে জোনাল সেটেলমেন্ট অফিস এবং অপর ১টি স্টলে জেলা রেজিস্টার অফিস কর্তৃক আগত সেবা প্রার্থীদের বিভিন্ন প্রকার ভূমি বিষয়ক সেবা প্রদান করা হবে। এছাড়াও মহানগরের ৬টি সার্কেল ভূমি অফিসসহ সকল উপজেলা ভূমি অফিসে পৃথক স্টল স্থাপনের মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হবে।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে গতকাল বিকালে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক, আরডিসি, নগরীর ৬টি ভূমি সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page