৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামের স্ত্রীকে হত্যা করে প্লাস্টিকের ড্রামে লাশ গুম করে রাখা মামলায় ঘাতক স্বামী আবুল হোসেন  র‍্যাবের হাতে গ্রেফতার জনমনে স্বস্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম র‍্যাব ৭  এর যোগ উপযোগী অভিযানে অধিকাংশ পুরনো মামলার আসামি গ্রেফতার হচ্ছে , চট্টগ্রাম নগরীতে সাধারণ মানুষের র‍্যাবের প্রতি আস্থা ও বিশ্বাসের স্থান সৃষ্টি হচ্ছে , জনমনে ব্যাপক স্বস্তি এবং এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের  প্রতি গ্রহণযোগ্যতা বাড়তেছে ৷তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।নিহত ভিকটিম মোছাঃ নাসিমা বেগম (২৬) বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানার মৌজারডাঙ্গা গ্রামের মেয়ে। গত ২০০৮ সালে নিহত ভিকটিম এর পার্শ্ববর্তী এলাকায় মোঃ কামরুল ইসলাম এর সাথে বিবাহ হয়। বিবাহের ০২ বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম হয় এবং এর ২/৩ মাস পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিরুপায় হয়ে সন্তানকে তার নানীর কাছে রেখে চট্টগ্রামে বসবাসরত ভাই মোঃ সেলিম হোসেন এর বাড়া বাসায় থেকে স্থানীয় গার্মেন্টসে চাকুরী নেন। গার্মেন্টেসে চাকুরী করা কালে আবুল হোসেন @ লিটন এর সাথে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ভিকটিম তার পরিবারের কাউকে না জানিয়ে ২০১৩ সালে আবুল হোসেন @ লিটন’কে বিবাহ করেন। বিবাহের ১৫/২০ দিন পর নিহত ভিকটিম তার বড় ভাইকে জানায় যে, আবুল হোসেন @ লিটন’কে বিবাহ করে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন গ্রীনভিউ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বোনের বিবাহের কথা শুনে নিহত ভিকটিম এর ছোট ভাই হিরণ শেখ উক্ত বাসায় বেড়াতে আসলে তার বোনের স্বামী আবুল হোসেন @ লিটন এর পূবের্র বিবাহ এবং তার ০৭ বছরের একটি কন্যা সন্তানের কথা জানাজানি হয়। উক্ত ঘটনা নিয়ে স্বামী আবুল হোসেন @ লিটন এর সাথে ভিকটিমের ঝগড়াঝাটি হয়।গত ৩১ মার্চ ২০১৪ইং তারিখে নিহত ভিকটিম এর ছোট ভাই ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন দিলেও ফোন রিসিভ না করা এবং পরে ভিকটিমের মোবাইল নাম্বারটি বন্ধ পায়। পরবর্তীতে বোনের স্বামী আবুল হোসেন @ লিটন এর মোবাইলে ফোন করলে জানায় যে, তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে সে বাহিরে আছে তখন বোন বাসায় আসলে কথা বলার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে ভিকটিম এর ছোট ভাই হিরণ শেখ রাতে ফোন দিলে বোন জামাই আবুল হোসেন @ লিটন জানায় যে, তোমার বোন ঘুমাচ্ছে ফোন দেওয়া যাবে না। পরদিন ফোন দিয়ে বোন জামাই আসামী আবুল হোসেন @ লিটন জানায় যে, তোমার বোন আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে গেছে।পরবর্তীতে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হলে গত ০৪ এপ্রিল ২০১৪ইং তারিখে বাগেরহাট থেকে ভিকটিমের বড় ভাই শেখ মোঃ হুমায়ন কবির ও ছোট ভাই হিরণ এবং বড় বোন সেলিনা বেগম সকালে চট্টগ্রাম এসে সবাই একত্রে পাহাড়তলীর ০৫ নং রোডস্থ মোঃ ইসমাইল মজুমদার এর বাড়ির ৬ষ্ঠ তালার বাড়া বাসায় গিয়ে তালা বন্ধ দেখতে পায়। তখন উক্ত বাসায় ৬ষ্ঠ তলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে এবং গত ০২ এপ্রিল ২০১৪ইং তারিখে সকাল আনুমানিক ০৭০০ ঘটিকায় ভিকটিমের স্বামী আবুল হোসেন @ লিটন তার পূর্বের স্ত্রীর ঘরের মেয়েকে নিয়ে গ্রামের বাড়ীতে গেছে বলে বাসার মালিক মোঃ ইসমাইল মজুমদার এর নিকট থেকে জানতে পারে। তখন নিহত ভিকটিম এর ভাই ও বোনেরা মিলে ঘরের দরজা বন্ধ দেখে পার্শ্বের খোলা জানালা দিয়ে ভিরের দিকে দেখতে গিয়ে ঘরের ভিতর হতে দুর্গন্ধ বেরোচ্ছিল। এ ব্যাপারে তাদের মনে সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে। পুলিশ এসে মালিকের নিকট থেকে অতিরিক্ত চাবি নিয়ে বাসার তালা খোলে ভিতরে প্রবেশ করে রান্না ঘরে রংয়ের প্লাস্টিকের পানির ড্রামের ভিতর থেকে পঁচা অবস্থায় একটি মৃতদেহ বাহির করে ফ্লোরে রাখলে তখন তারা বোনের লাশ বলে সনাক্ত করেন। উক্ত নৃশংস ও জঘন্য এই হত্যার ঘটনাটি তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।পরবর্তীতে উক্ত হত্যার ঘটনায় নিহত ভিকটিমের ভাই মোঃ সেলিম হোসেন (৩৩) বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় ০১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬, তারিখ-০৪ এপ্রিল ২০১৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪, জিআর নং-৫৩/২০১৪, পেলানকোড ১৮৬০। মামলা রুজু হওয়ার পর পুলিশ মামলাটির তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত মামলাটির বিচার কার্যক্রম শুরু করে এবং আসামী আবুল হোসেন @ লিটন এর বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৪র্থ আদালত, চট্টগ্রাম গ্রেফতারী পরোয়ানা জারি করেন।র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত আলোচিত ও জঘন্য হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আবুল হোসেন @ লিটন (৪৫) আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ছদ্মনাম ধারণ করে ফেনী জেলার সোনাগাজী থানাধীন রাঘবপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ০১ অক্টোবর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত নৃশংস ও জগন্য হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল হোসেন @ লিটন (৪৫), পিতা- মৃত হাফেজ আহম্মদ, সাং-রাঘবপুর, থানা- সোনাগাজী, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে তার ২য় স্ত্রীকে ঝগড়াঝাটির একপর্যায়ে তাকে হত্যা করে পানি রাখার প্লাস্টিকের ড্রামের ভিতরে গুম করে রেখেছিলো যেন কেউ জানতে না পারে এবং ঘটনার পর হতেই আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় আত্মগোপন করে আসছিল।

৮। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ

You cannot copy content of this page