২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

চকরিয়া চিংড়ি ঘের দখলের সময় র‍্যাবের জালে ৪ অস্ত্রধারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে অস্ত্রধারী ডাকাত দলের অন্যতম দুর্র্ধর্ষ সন্ত্রাসী আকতার হোছাইন’সহ ডাকাত দলের চার সদস্য কে গ্রেফতার সহ ০৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ কার্তুজ ও ০১টি সিএনজি উদ্ধার করেছে র‍্যাব ১৫ কক্সবাজার মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪)কক্সবাজার চকরিয়া থানাধীন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃতরা হলেন >(আকতার হোছাইন (৪২), কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন কেরুনতলী এলাকার-কবির আহাম্মদ প্রকাশ কবির মাঝির ছেলে৷জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২),উপজেলা কালারমারছড়া ইউনিয়ন মিজ্জির পাড়া এলাকার-মৃত লস্কর আলীর ছেলে ৷নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯),কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড -মৃত উজির আলীর ছেলে ৷নুরুল আমিন (৩৮)মহেশখালী উপজেলার নুনাছড়ি এলাকার-আলী হোসেনের ছেলে ৷কক্সবাজার র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান৷র‌্যাব-১৫,কক্সবাজার এর আভিযানিক দল র‌্যাবের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারে,অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে চকরিয়া থানাধীন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থান ও ঘের দখলের প্রস্তুতি গ্রহণ করছে।উক্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ০২ এপ্রিল ২০২৪ তারিখ রাত অনুমান ৩ ঘটিকার সময় র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় ডাকাত দলের অস্ত্রধারী সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে টং ঘরে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা দিক-বিদিক পলায়নের জন্য ছোটাছুটি করতে থাকে।এ সময় আভিযানিক দল ধাওয়া করে মহেশখালীর কেরুনতলীর অন্যতম দুর্ধর্ষ সন্ত্রাসী আকতার হোছাইন’সহ ডাকাত দলের চার সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের তল্লাশী করে আকতার হোছাইনের ডান কোমরে গুজানো অবস্থা থেকে ০১টি দেশীয় তৈরী এলজি, ঘরটি তল্লাশী করে ০৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ০৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ০১টি সিএনজি গ্রেফতারকৃত নুরুল আমিনের হেফাজতে হতে উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দিক-বিদিক ছোটাছুটি করে পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্যান্য আট সদস্যের বিষয়ে তথ্যাদি প্রদান করে।এছাড়াও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মহেশখালীতে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি, গোলাগুলি,মারামারি, হত্যা,ডাকাতি,অবৈধ অস্ত্র কেনা-বেচা, চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত।গ্রেফতারকৃতরা স্থানীয় কিছু দখলবাজ সন্ত্রাসীদের হয়ে চিংড়ি ঘের দখলের কাজ করে থাকে।চিংড়ি ঘের দখল ও তাদের অপরাধের নেতৃত্ব দিতো গ্রেফতারকৃত আকতার হোছাইন।৬। সম্প্রতি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এতালিয়া ঘোনায় দু’পক্ষের চিংড়ি ঘের ও লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি ঘটনা ঘটে এবং এতে দুইজন গুলিবিদ্ধ হয়। উক্ত গোলাগুলির ঘটনায় গ্রেফতারকৃত আকতারের নেতৃত্বে তার ডাকাত দলের সদস্যরা চিংড়ি ঘের দখলে অংশগ্রহণ করে। গ্রেফতারকৃত আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ০৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ০৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত নুরুল হামিদ প্রকাশ খলিফাকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে বিভিন্ন মাধ্যম হতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করতো।সংগ্রহকৃত অস্ত্র-গোলাবারুদ গ্রেফতারকৃত ডাকাত দলের নিকট বিক্রয়সহ চিংড়ি ঘের ও লবণ মাঠ দখলকারী অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীদের নিকট অস্ত্র সরবরাহ করতো।এছাড়াও গ্রেফতারকৃত নুরুল আমিন পেশায় সিএনজি চালক হলেও এই পেশার আড়ালে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের সহযোগী হিসেবে অস্ত্রশস্ত্র ও সন্ত্রাসীদের আনা-নেয়ার কাজে সহায়তা করে থাকে।গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page