১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

গোয়াইনঘাটে ক্রয়কৃত ভূমি জবরদখল, গাছ কেটে লুটপাট।নিরাপত্তাহীনতায় নিমার আলির পরিবার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি, সিলেট।<<>>

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলিরগাও ইউনিয়নের অন্তর্ভুক্ত ধর্মগ্রামের মৃত সোনাহর আলির পুত্র নিমার আলি(৪০) ও তার পরিবার একই গ্রামের মৃত ওয়াহিদ আলির পুত্র আব্দুল মালিক গং কতৃক ভুক্তভোগী নিমার আলির ক্রয়কৃত জমি ও জমিতে থাকা গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করার মামলার প্রেক্ষিতে নিমার আলির পরিবারকে হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।সরজমিনে তদন্ত করে দেখা যায় উক্তো ইউনিয়নে খঁলাগাও সাকিনস্হ নিমার আলির তফশিল বর্ণিত জমি জে,এল নং ২৭৪ হইতে বিগত ১লা এপ্রিল আবদুল মালিকের নেতৃত্বে সকাল ৭ ঘটিকার সময় ভুমিতে থাকা বেশ কিছু গাছ জোরপূর্বক কেটে নেয়া হয়।এবিষয়ে নিমার আলির পরিবার বাঁধাগ্রস্হ করতে গেলে তাদের নানা ধরণে ভয়ভীতি প্রদর্শন করলে তারা থানায় মামলা করতে গেলে সেই খবর পেয়ে ৬ ই এপ্রিল গভীর রাতে কেটে ফেলা গাছ গুলো ট্রলিযোগে নিয়ে যায়। এরপর থেকে নিমার আলি ও তার পরিবার গত কয়েকমাস যাবৎ সেই খরিদকৃত জায়গা যা বিগত তিন চার বছর ধরে চাষাবাদ করে আসছিলো তাও আব্দুল মালিক ও ভাইয়েরা দখলে নেয়।নিরুপায় হয়ে নিমার আলি গত ২৫শে মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবদুল মালিককে প্রধান আসামি করে মনিরুল ইসলাম বাবুল,আব্দুর রব,জসিমউদ্দিন,সাব্বির আহমদ ও রাহিম আহমেদ সহ ১০/১২ জনকে গং আসামি দিয়ে অভিযোগ দায়ের করলে বিজ্ঞআদালত ২৮ মে তা আমলে নিয়ে অফিসার ইনচার্জ গোয়াইনঘাট বরাবর সি,আর,মামলা নং ১৫২/২০২৩ এর আদেশ প্রদানের প্রেক্ষিতে গত ১লা জুন অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মামলা নং ০২ ধারা ৩৭৯/৪৪৭/৪৪৮/১৪৮/৪২৭/৫০৬(২য় অংশ) পেনাল কোড ১৮৬০ হিসেবে রুজু করেন।তারপর মামলার প্রেক্ষিতে প্রধান আসামি আবদুল মালিক ও বাবুলকে গ্রেফতার করে পুলিশ।বর্তমানে তারা জেল হাজতে। এদিকে বিবাদীর পরিবারের নানান হুমকির শিকার হতে হচ্ছে নিমার আলির পরিবারকে। প্রতিবেদকের সাথে কথা বলে নিমার আলি জানান,আব্দুল মালিক জেলে থাকায় তার ভাই খালিক আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছে।আমার তিন ভাই দেশের বাহিরে থাকে।দুইভাই আমার সাথে থাকে, তারা খুব সহজ সরল। আমার একভাইকে গত কিছুদিন আগে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বিবাদীরা খুব হিংস্র প্রকৃতির এবং মারামারিতে অভ্যস্হ।বিদেশের থাকা আমার অন্য তিন ভাইয়ের সহযোগিতার এই জমিগুলো কিনি কিন্তু এখন তা আমাদের চাষাবাদ করতে দেয়া হচ্ছে না।তাছাড়া এলাকার মসজিদ ও স্কুলের জায়গা দখলের অভিযোগও আছে আবদুল মালিক গংদের বিরুদ্ধে। এবিষয়ে গ্রামের মুরুব্বি ও ইউনিয়ন চেয়ারম্যানের দারস্থ হলেও বিবাদিদের আলোচনায় আনা সম্ভব হয় নি। এখন আমার মামলা দায়ের পর মালেক ও বাবুল হাজতে আছে।কিন্তু বিভিন্ন উপায়ে আমি ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি তার পরিবারের নিরাপত্তায় বাকি আসামীদের গ্রেফতার সহ তাদের কবলে জবর দখল করে রাখা ভূমি সে ও তার পরিবারের নিকট হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট মহলের নিকট আবদার জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page