১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনায় মিলছে না ইলিশ, বিপাকে হাজারো জেলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়
আন্তর্জাতিক:
ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
     
             

গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অপহরণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটুয়াখালী প্রতিনিধি>>>>>

পটুয়াখালীর গলাচিপায় স্কুলে যাওয়ার পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর ও পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সংযোগ সেতুর ওপর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপহৃত শিক্ষিকার বাবা গিয়াস উদ্দিন গলাচিপা থানায় দু’জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর পরই অপহৃত শিক্ষিকাকে উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। যা এখনো অব্যাহত রয়েছে। দিনে দুপুরে শিক্ষিকা অপহরণের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রসমূহ জানায়, গলাচিপা উপজেলার পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ইশরাত জাহান মৌসুমি সদ্য নিয়োগ লাভ করেছেন এবং এ বছরের জানুয়ারি মাসে ওই স্কুলে সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে মো. মাহামুদ রাব্বি ওই শিক্ষিকাকে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এতে ওই শিক্ষিকার সাড়া না পেয়ে রোববার স্কুলে যাওয়ার পথে সংযোগ সেতুর ওপর অপহরণের এ ঘটনা ঘটায়। রাব্বির আরেক সহযোগি স্থানীয় মনির দফাদারের ছেলে শিমুল আগে থেকে ওই সেতুর ওপর ওত পেতেছিল। শিমুল পেশায় ভাড়াটে মোটরসাইকেল ড্রাইভার। তারা দু’ জনে মিলে শিক্ষিকার পথ রোধ করে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। এসময় ওই শিক্ষিকা ডাক চিৎকার দিলেও স্থানীয়রা কিছু বোঝার আগেই শিক্ষিকাকে নিয়ে অপহরণকারীরা ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। অপহৃত শিক্ষিকার বাবা মো. গিয়াস উদ্দিন বলেন, আমি থানায় অভিযোগ করেছি। বিকাল পাঁচটা পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। তবে রাব্বির স্বজনরা মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে বলে সময়ক্ষেপণ করছে।এ বিষয়ে পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুজবেল্ট মিয়া বলেন, রাব্বি আমার পরিচিত কিন্তু কাছের কেউ নয়। সে একবার আমার সঙ্গে ওই স্কুলে গিয়েছিল। এছাড়া আর কিছুই নয়। আমিও শিক্ষিকাকে খুঁজছি। ঘটনা সম্পর্কে পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন বলেন, আমি পিছনের গাড়িতে আসছিলাম। এসময় পথে আমাকে আমার স্কুলের অন্যান্য সহকারি শিক্ষকরা অপহরণের ঘটনা জানায়। আমি তাৎক্ষণিক জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের জানাই। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এ বিষয়ে বলেন, আমার কাছে ওই শিক্ষিকার বাবা স্থানীয় রাব্বি ও শিমুলের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। একই সঙ্গে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার বাহিনীও কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত শিক্ষিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। যথাযথ কর্তৃপক্ষকে সহায়তার জন্য অনুরোধ জানিয়েছি।এদিকে, জানা গেছে রাব্বি স্থানীয় একটি কলেজের ছাত্র। এলাকায় বখাটে হিসেবে তার পরিচিতি রয়েছে। ওই শিক্ষিকা ছাড়াও এরআগে একাধিক মেয়েকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page