২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গন্তব্যে পৌঁছতে পারে নি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

????রিফাত আফছানা পাখি????

তোমার শহরে রাস্তা ঘাটের জ্যাম,
কখন যে সবার মনেও জায়গা করে নিয়েছে,কে জানে?

ওই শহরের মানুষ গুলো
দেখতে ঠিক মানুষের মত হলেও
মন থেকে মানুষ তারা নয়।

হাজারো চোখ ধাঁধানো আলোর ছটায়
কবে যে মনের মধ্যে থাকা মনুষত্ব, মায়া,মমতা
অচীন দেশে পাড়ি জমিয়েছে,
সঠিক কারোর জানা নেই।

আঁটসাঁট পোশাকে আধুনিকতার ছোঁয়ায়
তোমরা আসল সেই মাটির মানুষের আদল টা
হারিয়ে ফেলেছো।

যুগের সাথে তাল মেলাতে গিয়ে,
সময় গড়িয়ে যাচ্ছে অবিরত
তার সাথে সাথে চলে যাচ্ছে আপন মানুষ গুলো,
যে মানুষ গুলো তোমায় খুব যত্ন করে ভালবাসতো।
খোঁজ রাখতো,কল না ধরে উদগ্রীব হতো,
দিনের শেষে ঘুমিয়ে পড়ো,
এ কথা বলা মানুষ টাও,
আজ আর তোমার কাছে নেই।

হাজারো যানবাহনের জ্যামে
আটকে পড়তে পড়তে
তারা কবেই তোমার থেকে বিদায় নিয়েছে
তা তুমিও জানো না।

সেই অনুভূতিটা তোমার হারিয়ে গেছে
ঠিক যেন যানজটে আটকে পড়া
সেই শেষ বাহনটির মত,
যে কিনা সময় মতো তার,
গন্তব্যে পৌঁছতে পারে নি।

এর চেয়ে,আমার এই শহরই ভাল, বুঝলে?
যেখানে অন্তত মানুষ নামের প্রাণী গুলোর মন আছে
মনে মনুষত্ব আছে,মমতায় মায়া আছে।

যে মানুষগুলো তোমার মনের জ্যামে আটকা পড়ে,
মনের দরজা অবধি পৌঁছতে পারে নি;
তাদের ঠিকানা আমি আমার দূরের এই শহরে করেছি।

দূর থেকে তোমার ভাল থাকার
বার্তা জপে এই মানুষ গুলো
যা তুমি যানজটের ভিড়ে আটকে পড়া
শেষ ভাগের বাহনের মত
ঠিক দেখতে পাওনা……..

(রাত ৪.০৩ সোমরাব,২১-৩-২২)

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page