২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

খন্ডিত প্রতিবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার
চট্টগ্রাম।

উদ্ভট আত্মবিশ্বাস দাম্ভিক চিত্ত
আমিত্বে পুষেন অহংকার,
প্রজার রাজ্যে স্বরাজ উন্মাদনা
ঝাঁকেঝাকে নিষ্পাপ লাশ।

বহিঃশত্রু কিংবা দুশমনও না
নহি  কেউ  ভিনদেশী, 
সারাটি বাংলা একসুতার বন্ধন
ঐক্য একতায় মিশি।

মৌলিক অধিকার সুষম বণ্টন
বিদ্রোহ বিবাদের শোধ , 
নারীত্বে বিমাতা কটাক্ষ অবহেলায়
মুষ্টিবদ্ধ  দাবির  গিঁঠ  ।

মামুলি দাবী বৈষম্যের সমতা
অন্তবৈষম্যের প্রভাব ফলে,
রক্ত চক্ষুর তির্যক প্ররোচনায়
লাল  সবুজ  রোষানলে।

অশনির আবর্তে দূর্বৃত্তের উত্থান 
প্রতিশোধের দাবানলে,
তারুণ্য বক্ষে রাইফেলের গুলিতে
জাতিকূলের বুক জ্বলে।

মৃত্যুর মিছিলে নিথর কচিকাঁচা
শহীদি কারবালা রূপ,
নির্দয়াচরনে প্রতিশোধের ব্যাপ্তি
জাগরণের  বিক্ষোভ।

দেশদ্রোহী দস্যু সুযোগ সন্ধানী
মানুষের মাঝে কাপুরুষ,
রাষ্ট্রের দুঃসময় সংকট মোকাবেলা
দূরদর্শীতার কাটা ঠোঁট।

নীতি সতিত্বে গুণগান আমিত্বে
সর্বেসর্বা কৃতিত্ব যার, 
কুখ্যাত যত জাতিকূলের দুশমন
হুযুগের   আবিষ্কার।

ঘাপটিতে মত্ত দুস্তর চক্রান্ত
জয়বাংলা   হরিলুট,
পতাকায় আগুন মানচিত্রঘাতি
অস্তিত্বে টানাপোড়েন সার।

অপশক্তির হুংকার শকুনের নজর
পদেপদে অশনির ভয়,
দেশের  সম্পদ  ছায়  পুড়ে  ভস্ম
ধ্বংসের  রাজত্ব  জয়।

মুক্তির দুয়ারে স্বাধীনতার স্বাদ
বাংলাদেশ  গৌরবময়,
দানবের উত্তাপে রূগ্ন দেশপ্রেম
হানাদার বগলে ঘুমায়।

একাত্তরের রাজাকার আলবদর
ইতিহাস  স্বীকৃত  খুনী,
রাষ্ট্রীয় খুনের নেপথ্যে সেই কারা
আসল পরিচয় পায়নি।

ফুটফুটে বাংলা নরক নগরী
কুফলের   আর্তনাদ,
জয়বাংলা গিলে উর্দুতে কেয়া বাত
পাকিস্তান জিন্দাবাদ।

ধন্য মাতা, হে জগৎ পিতা
তুমি নিরাকার অসীমতট,
স্বাধীন ধমনী দীপ্ত কন্ঠস্বর 
জয়  বাংলা  বলবৎ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page