৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে রাসিকের এডভোকেসী সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> নগরীতে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৫-২১ মে ও ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২৩-২৯ মে ২০২৪ পালিত হবে।রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বর্হিভূত ৫-১৬ বছরের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫০০জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রাসিকের শিক্ষা,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।সভাপতির বক্তব্যে তৌহিদুল হক সুমন বলেন, স্বাস্থ্যসেবায় রাসিকের রয়েছে উল্লেখ্যযোগ্য সাফল্য।মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীর উন্নয়ন, সেবাসহ সকল কাজ এগিয়ে চলেছে।যার ফলে রাজশাহী সিটি কর্পোরেশন নানাক্ষেত্রে সুনাম অর্জিত হয়েছে।সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে স্বাস্থ্যকর্মীদের ট্যাব প্রদান করা হয়েছে।প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় মাঠ পর্যায়ে কাজ সম্পাদনে স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ১টা ছাতা প্রদান করা হয়।সভায় স্বাস্থ্য স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা,থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হাসান,সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, ডাঃ তামান্না বাসার, ডাঃ মোঃ নাসরুল্লাহ দেওয়ান, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন,শিক্ষা,স্বাস্থ্য কর্মকর্তা মোঃ দুলাল হোসেন,বিভিন্ন ওয়ার্ডের টীম লিডার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page