৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে হেলথ ফাউন্ডেশন নামের হায় হায় কোম্পানী লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।চক্রটির খপ্পরে পরে সর্বস্ব খুয়েছে অনেকে। তাদের নানা চটকদার কথায় প্রতারিত হয়ে মাতব্বরদের দারস্থ হচ্ছে কেউ কেউ।ঘটঁনাটি জানাজানি হলে অফিসে তালা দিয়ে রাতারাতি সাইনবোর্ড নামিয়ে ফেলেছে প্রতারক চক্রের সদস্যরা।উপজেলার ৫টি ইউনিয়নে চক্রটি ঘেরাটোপের জাল বিস্তার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও।সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার অনামিকা সিনেমা হল সংলগ্ন সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তির বাসা ভাড়া নিয়ে অফিস খুলে প্রতারক চক্রের মুল হোতা অলিয়ার রহমান নাসির নামে এক প্রতারক। তাঁর বাড়ি জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে।ওই প্রতারক হেলথ ফাউন্ডেশন নামে অফিস খুলে চাকরী দেয়ার কথা বলে অনেক বেকার যুবকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কিশোরগঞ্জ,বাহাগিলি, পুটিমারী, মাগুড়া ও নিতাই ইউনিয়ন চেয়ারম্যানদের ম্যানেজ করে তাদের ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে ন্যায্যমুল্যে টিসিবির আদলে পন্য বিতরনের নামে তাদের কাছ থেকে কার্ড ও সদস্যভুক্ত হওয়ার কথা বলে ৫টি ইউনিয়নের প্রায় ৪০ হাজার সদস্যের কাছ থেকে ২ শ থেকে ৩ শ করে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে পন্য বিতরনের নাম করে ওই ৫ ইউনিয়নে ৫ জন ডিলারও নিয়োগ দেন প্রতারক নাসির চক্র।পুটিমারী ইউনিয়নের ছালামের মোড় গ্রামের বাসিন্দা পোশাক শ্রমিক দম্পত্তি শরিফুল ইসলাম ও মর্জিনা বেগম কে ওই ফাউন্ডেশনে চাকরী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৬৩ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক চক্রটি। এখন পর্যন্ত চাকরী ও টাকা কোনটি না পেয়ে খেয়ে না খেয়ে দিনযাপন করছে তারা। ওই দম্পত্তি জানায় নাসির আমাদের দুজনের প্রত্যেক কে মাসে ১৬ হাজার টাকা মাসিক বেতন দিতে চেয়েছিল। এজন্য আমরা ধারদেনা করে তাকে টাকা দিয়েছি।পুটিমারী ঝাকুয়াপাড়া গ্রামের লাল মোহন শীল বলেন, আমার ছেলেকে নিয়োগ দেয়ার জন্য ওই প্রতারক আমার কাছে ২০ হাজার টাকা নিয়েছে। আরো অনেকের কাছে ৫০ থেকে ৬০ হাজার করে টাকা নিয়েছে। এ ব্যাপারে প্রতারক নাসিরের সাথে ০১৭৪৪৫৫৭৮২৩ নম্বরে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়ের সাথে কথা হলে তিনি জানান, এ ধরনের কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকী বলেন,বিষয়টি আমিও শুনেছি।এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page