২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কিশোরগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জের প্রধান সড়ক হতে বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রামের ময়দানেরপাড় পর্যন্ত ১ কিমি.সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী করেছে ভুক্তভোগী এলাকাবাসী।গতকাল বুধবার দুপুরে ওই এলাকাবাসীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ধাইজান নদীর ব্রিজ মোড়ে ৩ ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী হয়।এতে বক্তব্য দেন,বাগাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন,ইউপি সদস্য খাদেমুল ইসলাম বাবুল,স্বপন রানা ও ছাত্রলীগ নেতা সামসুজ্জামান জামান,শাহজাহান মিয়া।এ সময় বক্তারা বলেন,একাধিকবার প্রকৌশল অফিসে ধরনা দিয়েছি।বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি।এলজিইডি’র খামখেয়ালিপনা ও ঠিকাদারের গড়িমসিতে ৫ বছরেও শেষ হয়নি ওই ১কিমি.সড়ক সংস্কার কাজ।বাহাগিলী ইউপির যাতায়াতের একমাত্র সড়কে কাদা ও অসংখ্য খানা-খন্দকে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘনা।দ্রুত সড়কটি সংস্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।উল্লেখ্য,২০১৯ সালে সড়কটি সংস্কারে টেন্ডার হয়।৯২ লাখ ৮৩ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি পায় নীলফামারীর শাহ আনোয়ার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।ওই প্রতিষ্ঠান কার্পেটিং তুলে কাজ বন্ধ রাখায় পথচারীদের ভোগান্তি শুরু হয়।ঠিকাদার শাহ্ আনোয়ারের মুঠো ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।নীলফামারী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান,ঠিকাদারের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page