আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে মোকছুদার নামে এক পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ৩টি তুলার গোডাউনসহ ৬ টি আধা পাকা বসতঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষয়ক্ষতিতে পরিবারের লোকজন হতবাক হয়ে পড়েন। স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে আগত কয়েকজন লেপ তোষকের মৌসুমী ব্যবসায়ী মোকছুদার রহমানের ৩ টি রুম ভাড়া নেয়। সেই তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সূত্রপাত থেকে আগুনের লেলিহান শিখা দাউ-দাউ করে চারদিকে ছড়িয়ে পড়লে এক নিমিষে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।











মন্তব্য