৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা। ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

কিশোরগঞ্জে বাল্যবিয়ের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা উপজেলা চেয়ারম্যানের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।বিশেষ করে আগামীতে স্মার্ট জাতি গঠনে দক্ষ কারিগর নারী।সেই স্মার্ট জাতি গঠনে বাল্যবিয়ে বড় বাধা।তাই বাল্যবিয়ের ব্যাপারে কোন আপোস নয়’।এজন্য আমি স্থানীয় জনপ্রতিনিধি,এলাকার মানুষ,আত্নীয় স্বজন,নেতা কর্মী সবাইকে বলেছি বাল্যবিয়ের সুপারিশ নিয়ে আমার কাছে আসবেননা।কেউ এ ধরনের বিয়েতে দাওয়াত দিলে সেখানেও যাবনা।এর কোন স্থান আমার কাছে নেই।কেউ বাল্যবিয়ে দিলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপও নেওয়া হবে।নীলফামারীর কিশোরগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাল্যবিয়ের অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।এসময় তিনি উপস্থিত ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,২৫টি মাদ্রাসার সুপার,ধর্মীয় নেতৃবৃন্দ ও পুরোহিতদের বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান ও শপথ বাক্য পাঠ করান।তারাও এর বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভার সভাপতিত্বের বক্তব্যে ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী বলেন,চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে,ইতিমধ্যে আমরা বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের সুফল পেতে শুরু করেছি।বিশেষ করে বয়স বৃদ্ধিতে কোন উদ্যোক্তা ও নকল রেজিস্ট্রারে বাল্যবিয়ে পড়ানোর ক্ষেত্রে কাজী জড়িত থাকলে গোপনে বা চিঠির মাধ্যমে আমাকে জানান।আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব।সর্বোপরি সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রধান অন্তরায় বাল্যবিয়ে।তাই এর বিরুদ্ধ সবাইকে এক যোগে কাজ করতে হবে।তাহলে সম্ভব হবে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়তে।এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়,বাল্যবিয়ে প্রতিরোধে যথাযথ আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ। উপস্থিত ব্যক্তিবর্গসহ বক্তাগন বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনে মাঠ পর্যায়ে কার্যকরী ভূমিকা রাখায় ওয়ার্ল্ড ভিশনের ভূয়সি প্রশংসা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page