২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে নীড় হারা বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মাঝে ইকু গ্রুপের বস্ত্র ও খাবার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

আত্মমানবতার ব্যাথায় ব্যতীত হয়ে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন নীলফামারীর কিশোরগঞ্জে নীড় হারা বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রবীণদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করেন।শুক্রবার দুপুরে ওই ফাউন্ডেশনের স্বত্বাধিকারীর ছেলে ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এর আয়োজনে উপজেলার কলেজ পাড়া গ্রামে বৃদ্ধাশ্রমে আশ্রিত অর্ধশত প্রবীণ মা,বাবাদের মাঝে দুপুরের উন্নত মানের খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজুর উপস্থিতে প্রবীণদের হাতে বস্ত্র ও খাবার তুলে দেন আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এর ছেলে ইরফান আলম ইকু ও ফাউন্ডেশনের সদস্য রাজন,নুর আলম,জাবেদ,খালিদ খান,রুবেল,রাজা,লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন জাতীয় পাটির নেতা ও সাংবাদিক সাকিল ইসলাম ও সাংবাদিক মিজানুর রহমান।ইরফান আলম ইকুকে কাছে পেয়ে প্রবীণরা আবেগ আপ্লুত হয়ে স্নেহের পরশে তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।এসময় ইরফান আলম ইকু বলেন,জীবন সায়াহ্নে এসে অনেক বৃদ্ধ বাবা,মায়ের ঠাঁই হয়েছে এ বৃদ্ধাশ্রমে।এ আশ্রিতরা পরিবার তথা সমাজ থেকে ভালোবাসা বঞ্চিত এক নীড় হারা পাখি।তারা সবাই কারো না কারো বাবা,মা।তাদেরও পরিবার ছিল।ছিল স্বপ্ন-সুখের ঘর সংসারও।কিন্তু নিষ্ঠুর নির্মমতায় আজ তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবার ও সমাজ থেকে।তাদের মধ্য কারো ছেলে মস্ত বড় অফিসার।আছে পাকা বাড়ি,গাড়ি ও অঢেল টাকাও।কিন্তু সেখানে মাথা গোজার ঠাঁই না পেয়ে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে।জনমের এ এতিমদের খোঁজ নেয়ার যেন কেউ নেই।তাই আমার বাবার বিবেকের তাড়নায় তার নির্দেশে কিছুটা সময় হলেও তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি ছেলে কিংবা অবিভাবকের শুন্যতা পূরণে এখানে ছুটে আসা।এমন মূহর্তে কাছে পেয়ে তাদের চোখে আনন্দ অশ্রু আর মুখে তৃপ্তির হাঁসিতে ভরে উঠে।এমন আবেগ-আপ্লুত হয়ে তারা নিজ সন্তান ভেবে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।এই অসহায় বাবা,মায়েদের মুখের দিকে তাকালে আমার বাবা,মায়ের মুখচ্ছবি দেখতে পাই।আমরা বৃদ্ধাশ্রম চাই না।আমাদের প্রতিটি গৃহ গৃহাশ্রম হয়ে উঠুক।তিনি আরো বলেন,ভাগ্য বিড়ম্বিত এসব অবহেলিত,গরিব ও অসহায় বৃদ্ধ মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা সাজুর বৃদ্ধাশ্রম যেন জান্নাতের একটুকরা ভূবন।তার এ ব্যাক্তিগত মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই।পরিশেষে তিনি সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page