কলমে:- নাজিম উদ্দিন।
তাং:-১৭/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ।
সুখগুলো ছিনিয়ে নিলো
অন্য কেহ নয়,
দুঃখে জীবন ভরিয়ে দিল
দুঃখের হলো জয়।
সুখ কপালে সইলো না তো
আপন জনের জন্য,
দুঃখের সময় এগিয়ে এলো
সেজন ছিল অন্য।
শরীর এখন বুড়ো হয়েছে
আরাম আয়েশ চায় ,
আপণ মানুষ দুরে গেল
এড়িয়ে তাদের দায়।
একেই বলে কলির যুগ
আমার মনে হয়,
সত্যের সদা মৃত্যু হবে
মিথ্যার হবে জয়।
**********************


মন্তব্য