৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কমেছে পাশের হার ও জিপিএ-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> তাহিরপুরে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।এ উপজেলায় পাশের হার ৬৩ দশমিক ৪১ শতাংশ। গত বছর যা ছিল ৬৯ দশমিক শূন্য তিন শতাংশ।আর জিপিএ-৫ পেয়েছে মোট ২৭ জন শিক্ষার্থী।গেল বছর ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাশের হার।এ বছর উপজেলায় পাশের হারে এগিয়ে সম্পূর্ণ বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ভিশন একাডেমি।পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।আর ৫টি জিপিএ-৫ নিয়ে উপজেলায় এগিয়ে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।অন্যদিকে পাশের হারে সবার পেছনে জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্ঠান থেকে পাশ করেছে ৪২ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী।তাছাড়া এ বছর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ পায়নি। অন্যদিকে ফলাফল বিপর্যয় ঘটেছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের।প্রতিষ্ঠানটির পাশের হার ৫৮ দশমিক ৯৫ শতাংশ।জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।তাহিরপুরে ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজার একশ আঠারো জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।গতবছর এই সংখ্যা ছিল এক হাজার নয়শো তিয়াত্তর জন।অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ৬টি প্রতিষ্ঠানে ২৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।পাশ করেছে ১৬১ জন।পাশের হার ৬২ দশমিক ৮৯।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page