২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কবিতাঃ “প্রলয়ঙ্কারী ঘূর্ণন”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ স্মরণিকা চৌধুরী

হঠাৎ এক দমকা হাওয়ায় না বলা কথার ঝড়ে
আবর্তিত হচ্ছে অঘোষিত এক ঘুর্ণিঝড়,
তোলপাড় করে ভেঙে দিচ্ছে মনের সমস্ত ইচ্ছেশক্তি।
দেখছি তুমি দাঁড়িয়ে আছো ভাবলেশহীন,
তোমার প্রতি তুখোড় প্রেমের বন্যায়
অভিভূত দুটো চোখ তাকিয়ে আছে নির্দ্বিধায়।
নিলর্জতা ভুলতে বসেছে যেনো মনের ঘূর্ণনে,
প্রতিমূহুর্তে মনে হচ্ছে এই বুঝি ঘূর্ণিঝড়
তোমার মনের সমস্ত আগল ভেঙে দিয়ে রাঙাবে
আমারই অমর ভালবাসার গুপ্তালয়ে।
অপেক্ষার প্রহরগুলো বড্ড হৃদয়হীন
প্রতি সেকেন্ড যেনো এক একটা বছর হয়ে
মনের ভিতর পাথর চাপা দিয়ে উল্লাস করতে চায়।
ক্ষনে ক্ষনে ঘূর্ণিঝড় যেমন দিক পাল্টাতে পাল্টাতে
হঠাৎ মরণ থাবায় তছনছ করে দেয় সমগ্র শহর লোকালয়
তেমনি আমার মনে ও প্রলয়ঙ্কারী ঘূর্ণন যেনো
মনের নগরে অকস্মাৎ আঘাত হেনে
জীবন্ত কবর বুঝি রচিত করলো তোমার অবহেলা।
তাকিয়ে রইলাম আমি সম্মুখ সমুদ্রের বিশালতায়
যে বিশালতা তোমার মনে সৃষ্টি করেছে বাঁধার প্রাচীর
প্রাচীর তো নয় যেনো এক একটা পর্বতশৃঙ্গ,
তোমার অহমিকা পর্বতের গায়ে আষ্টেপৃষ্টে বাঁধা
তাদের ডিঙিয়ে তোমার ফিরে আশার সম্ভাবনাটুকু
ক্রমশ বিলীন হতে দেখছি সময়ের দোড়গোড়ায়।
তাইতো পরিসংখ্যানের শুদ্ধতায় শুধু দেখে গেলাম
সময়ের সাথে সময় তাল মিলিয়ে চলার
সখ্যতা যেনো হারিয়ে ফেলছে ক্রমাগত।
নরম কাদা মাটিতে পাড় ভাঙা তীরের ভাঙনের ন্যায়
নীরবে নিভৃতে, চারপাশে তাকিয়ে অনুভব করি
অপারগতার আভাস আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর সীমানায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page