১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কক্সবাজার ৬ নং ঘাটে ফিশিং ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ জেলে।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুর রাজ্জাক, কক্সবাজার।। কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে একটি  মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নৌকার মাঝি দুলাল, শফিক, দিল মোহাম্মদসহ ১১ জন জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তারা কক্সবাজারের ৬ নম্বর ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙর করা অবস্থায় ট্রলারে থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়। পরে দগ্ধদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আহত ট্রলারের মাঝি দুলাল বলেন, তরকারি গরম করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছেন। আমাদের মধ্যে ৯ জনের অবস্থা খারাপ। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page