১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কক্সবাজার সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক ।।কক্সবাজার সাংবাদিক ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৫ টায় লাবণী পয়েন্টস্থ মিশুক হোটেলের রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কক্সবাজার সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি এড. একরামুল হুদা, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, দৈনিক ইনানী পত্রিকার প্রধান সম্পাদক শফিউল্লাহ শফি, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা সভাপতি ও ই-টেন টেলিভিশনের কক্সবাজার ব্যুরে চীফ আবদুর রাজ্জাক প্রমুখ।ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অনৈক্যের সুযোগে প্রশাসন ও স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে। সাংবাদিকতায় দুর্বৃত্তায়ন ঢুকে পড়ায় বিভিন্নভাবে হয়রানী হচ্ছেন সাংবাদিকরা। এর প্রভাব পড়েছে স্বচ্ছ ও মুক্ত সাংবাদিকতার উপরও। শুধু তাই নয়, সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, হামলা ও জীবন বিপন্ন হওয়ার ভয়-এর সব কিছুই হচ্ছে সাংবাদিকদের অনৈক্যের সুযোগে। একই কারণে দুর্নীতি ও অনিয়ম বেড়েছে সরকারী বেসরকারী প্রতিটি সেক্টরে। বিভিন্নভাবে সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে।বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিক সমাজ। এখন সাংবাদিকরাই সাংবাদিকদের শত্রুতে পরিণত হয়েছে। তারা এখন কার কাছে যাবে, কোথায় যাবে। পেশার স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের অনৈক্য ভুলে সংহত হওয়ারও আহবান জানান বক্তারা।সংগঠনে নেতা সাংবাদিক সাইমুন আমিন,রাশেদুল ইসলাম, কফিল উদ্দিন, জাহেদ হাসান জামি, রফিকুল ইসলাম সোহেল,কাজল কান্তি দে, জুয়েল একরাম,আবদুল গফুর, একরামুল হক, ইব্রাহিম খলিল ও মোহাম্মদ রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আপনকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এহসান কুতুবী,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ওসমান গণি ইলি, দৈনিক এশিয়াবানীর জেলা প্রতিনিধি আবু সায়েম, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার চীফ রিপোর্টার শাহেদ মিজান, দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিবিধি দিদারুল আলম সিকদার, দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন, সিপ্লাস টিভির জেলা প্রতিনিধি সরোয়ার জাহান, দৈনিক বসুন্ধরা পত্রিকার ক্রাইম রিপোর্টার দিদারুল ইসলাম কাজল, সাংবাদিক রুবেল, সাংবাদিক মতিউল ইসলাম মতি ও সাংবাদিক মো.ফেরদৌস এবং মদিনা সেনেটারী ও মদিনা টাইলস এর মালিক জসিম উদ্দিন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page