২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজারে মাইক্রো-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে লাবনী এলাকায় মাইক্রোবাসের সঙ্গে দুই সিএনজিচালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টায় কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের ইউএন এইচসিআর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে।আহতরা হলেন- আতিকুর রহমান (৩৮), আলম রায়হান (৩৫),সালাউদ্দিন (৩০), রুবেল তালুকদার (৩৫) ও মশিউর রহমান (৩০)। সবাই দুই অটোরিক্সার যাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, কক্সবাজারে তারকা মানের হোটেল ‘কক্স টুডে’-এর একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় বিপরীত দিকে শহর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আসা আরও একটি অটোরিক্সার সঙ্গে এর ধাক্কা লাগে। ফলে অটোরিক্সা দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page