মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
আকাশ মাঝে দেখা গেল
এক ফালি চাঁদ,
ফুর্তিতে কাটিয়ে দেই সব
ঐ সারাটি রাত।
বছর ঘুরে সিয়াম শেষে
এলো খুশির ঈদ,
সবে মিলে আনন্দ করি
গরম আর শীত।
ঘুম থেকে উঠে মিষ্টি মুখে
আনন্দে মন ভরে,
ভেদাভেদ নাহি করে সবে
সকলের হাত ধরে।
নতুন পোশাক নতুন বেশে
ঈদগাহ মাঠে যাই,
দুরাকাতওয়াজিব সালাত
কোলাকুলিতে মাতাই
সবার সাথে দেখা হলেই
বলি ঈদ মোবারক,
মাঠের মধ্যে নামাজ পড়ে
ছোট বড় বেশ লোক।


মন্তব্য